২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ লেবার পার্টি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে।

দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে গ্রেফতারের প্রতিবাদ এবং তার মুক্তি দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে।

শনিবার বিকালে পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হরতালের ডাক দেয় দলটি।

পার্টির মহাসচিব পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি বলেন, ‘অবৈধ সরকার পুলিশ দিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগে লেবার পার্টির চেয়ারম্যানকে গ্রেফতার ও রিমান্ড দেওয়া হয়েছে। এটি মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থি।’

তিনি অবিলম্বে ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে নিঃশর্ত মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে গনতান্ত্রিক শাসন নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সোমবারের হরতাল সম্পর্কে জানতে চাইলে রাতে হামদুল্লাহ আল মেহেদি জানান, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক এই হরকাল পালিত হবে।

এদিকে লেবার পার্টির ডাকা সোমবারের হরতাল সম্পর্কে জোট প্রধান বিএনপি রোববার রাত পর্যন্ত তার অবস্থান জানায়নি।

এমকে