বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াত নিছক কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য একটি কল্যাণকামী সংগঠন।
জাতির যেকোন ক্রান্তিকালে জামায়াত সীমিত সামর্থ নিয়ে গণমানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর্ত-মাবতার সেবায় জামায়াতের এই কল্যাণকামীতা আগামী দিনের জন্যও অব্যাহত থাকবে।
মূলত গণমানুষের সকল সমস্যার সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমাদের দেশে কল্যাণরাস্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। তাই মানুষের দুর্দশা লাঘবে ও ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার কোন বিকল্প নেই। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
তিনি আজ রাধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপুরা থানা আয়োজিত দুঃস্থ ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য শোয়াইব হোসাইন মিল্লাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াত গণমানুষের কল্যাণে কাজ করলেও সরকারের বৈরী আচরণের কারণে আমরা যথারীতি সেবামূলক কার্যক্রম চালাতে পারছিন না।
সারা দেশে শীতের প্রচন্ড প্রকোপ দেখা দিলেও সরকার দুর্গত ও শীতার্থ মানুষের কল্যাণে ও সাহায্যার্থে এগিয়ে আসেনি। মূলত বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনগণের কল্যাণে কোন কাজ না করে নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্রে লিপ্ত।
সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতারা দীর্ঘদিন কারারুদ্ধ। তারা মুক্ত থাকলে আরও বেশী বেশী সাহায্য নিয়ে জনগণের পাশে এসে দাঁড়াতে পারতেন। কিন্তু সরকারের নেতিবাচক রাজনীতির কারণেই জনগণ শীর্ষনেতাদের যোগ্য ও গতিশীল খেদমত থেকে বঞ্চিত হচ্ছে।
তাই দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষনেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
এসএইচ





