বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশানের রাজনৈতিক কার্যালয় সপ্তম দিনের মতো অবরুদ্ধ হয়েছেন। আগের মতোই ওই কার্যালয়ের সামনের রাস্তাটির এক পাশে একটি জলকামান, অন্য পাশে পুলিশের দুটি ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
এ ছাড়া বাসার মূল ফটকে ১০ জন নারী পুলিশ অবস্থান নিয়ে আছেন। ফটকের দুপাশে পাহারা দিচ্ছে পুলিশের বেশ কিছু সদস্য। এই সড়ক দিয়ে জনগণের চলাচল এখনো নিয়ন্ত্রণ করছে পুলিশ।
এদিকে গত ৩ জানুয়ারি রাতে থেকেই বেগম খালেদা জিয়া কার্যালয়ে অবস্থান করছেন। ওই রাতেই পুলিশ এই কার্যালয়ের মূল ফটকে তালা দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটিভর্তি ১১টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। ৫ জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ।
শুক্রবার সকালে কার্যালয়ের মূল ফটকের তালা পুলিশ আবার খুলে দেয়। কিন্তু কার্যালয় থেকে বের হওয়ার অবস্থা নেই। এর আগে বৃহস্পতিবারও দিনে ফটকের তালা খুলে দিয়ে রাতে আবার তালা দেয় পুলিশ।
জেএ





