খালেদার আন্দোলন মানেই বোমা মারা, গাড়ি পোড়ানো, গাছ কাটা, ট্রেনের  বেজপ্লেট খুলে মানুষ হত্যা করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন প্রতিরোধের নামে সারা দেশে তারা নৈরাজ্য তৈরী করেছিল। নিবার্চনের কেন্দ্র স্কুলে স্কুলে আগুন দিয়েছিলো।
তিনি আরও বলেন, আমরা উন্নয়ন করি আর বিএনপি তা ধ্বংশ করে। শত বাধা পেরিয়ে আমরা জিডিপি ৬  অর্জন করতে সক্ষম হয়েছি।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু,তোফায়েল আহম্মেদ,সুরঞ্জিত সেনগুপ্ত,মাহবুব-উল-আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানাক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,শেখ ফজলুল করিম সেলিম, নূহ উল আলম লেলিন,অসীম কুমার উকিল প্রমুখ।
ঢাকা, এমআর, ৭মার্চ (টাইমনিউজবিডি.কম)//এআর//এসআর//কেএইচ