অভিযোগের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গায়েবী মামলার কথা বলে যেভাবে অভিযোগ করা হচ্ছে আসলে সেরকম কিছু নেই। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে কো নিরপরাধ ব্যক্তি গ্রেপ্তার হন, তাহলে তিনি আইনি প্রক্রিয়ায় মুক্তি পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ঘুরে দাড়িয়েছে। দেশ আজ উন্নতি ও সমৃদ্ধির পথে। জনগন ভোটের মাধ্যমে জঙ্গি-সন্ত্রাস ও তাদের প্রশয়দাতাদের প্রত্যাখান করেছে।

ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমত উল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদেক খান, সাংসদ নেতা আসলামুল হক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

এম বিল্লাহ