স্বঘোষিত নাস্তিক ও ইসলাম অবমাননাকারী জনাব আবদুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবীতে ২৬ নভেম্বর বুধবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

আজ ২৫ নভেম্বর এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

তিনি জানান, স্বঘোষিত নাস্তিক ও ইসলাম অবমাননাকারী জনাব আবদুল লতিফ সিদ্দিকী ইসলামের অন্যতম মূল স্তম্ভ পবিত্র হজ্জ, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামায়াত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে শুধু বাংলাদেশের মুসলমানদেরই নয়, মুসলিম উম্মাহর ধর্মীয় বিশ্বাস ও আবেগ অনুভূতির প্রতি আঘাত দিয়ে অমার্জনীয় অপরাধ করেছে।

তিনি আরো বলেন, তার বিচারের দাবীতে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হওয়ার কারণে সরকার লোক দেখানোর জন্য তাকে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বরখাস্ত করেছে। দেশের জনগণ তার বিচারের দাবীতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। তার বিচার না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে।

ডা: শফিকুর বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে দেশের জনগণ কখনো ক্ষমা করবে না। সরকার আবদুল লতিফ সিদ্দিকীকে প্রশ্রয় দিলে দেশের জনগণ তা কখনো বরদাস্ত করবে না। আবদুল লতিফ সিদ্দিকীকে নিয়ে সরকারের লুকোচুরি খেলার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ।

স্বঘোষিত নাস্তিক ও ইসলাম অবমাননাকারী আবদুল লতিফ সিদ্দিকীর বিচারের দাবীতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২৬ নভেম্বর বুধবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণার আহবান জানান তিনি।

এসএইচ