বিএনপি-জামায়াত সরকারই বিপুল পরিমাণ অস্ত্র দেশের ভেতরে পাচার করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়। ব্যাপারটা খুবই লজ্জাজনক ও বিস্ময়কর যোগ করেন তিনি।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এসব মন্তব্য করেন।
মন্তব্যে তিনি আরো লিখেন, এসব কর্মকাণ্ড কোনো বৈধ রাজনৈতিক দলের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসী সংগঠনের কাজ।
জয় লিখেন, ২০০৪ সালে বিপুল পরিমাণ অস্ত্র পাচারের মামলায় বিএনপি ও জামায়াতের মন্ত্রীদের সাজার আদেশ দেওয়া হয়েছে। হাজার হাজার রকেট লঞ্চার, রকেট, গ্রেনেড, মেশিন গান, অ্যাসল্ট রাইফেল ও গোলাবারুদসহ দশ ট্রাক অস্ত্র একটি সার কারখানা থেকে আটক করা হয়েছিল, যার মালিকানা ও পরিচালনার ভার ছিল শিল্প মন্ত্রণালয়ের হাতে। তখন শিল্পমন্ত্রী ছিলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।
আওয়ামী লীগই সন্ত্রাসীদের দমন করেছে ও সাজা দিয়েছে দাবি করে সজিব ওয়াজেদ লিখেন, শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের কারণেই এই বিচার সম্ভব হয়েছে। আমাদের আমলে আমরা সন্ত্রাস সম্পূর্ণরূপে নির্মূল করেছি। ৯ বছর লেগে গেলেও, বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার আমরা শেষ করতে পেরেছি, অভিযোগ প্রমাণ করতে পেরেছি। অভিযুক্তদের উপযুক্ত সাজাও আদায় করতে পেরেছি।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
বিএনপি-জামায়াত ১০ট্রাক অস্ত্র দেশের ভেতরে পাচার করেছিল: জয়
বিএনপি-জামায়াত সরকারই বিপুল পরিমাণ অস্ত্র দেশের ভেতরে পাচার করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়। ব্যাপারটা খুবই লজ্জাজনক ও বিস্ময়কর যোগ করেন তিনি। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে





