আওয়ামী লীগেরে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, “রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। এখানে ফাঁদে পড়ার কিছু নেই। এই অসহায় মানুষদের আশ্রয় দিয়ে মানবতা দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।”

শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় হানিফএইসব কথা বলেন।

রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে মানবিক সহায়তার কাজে থাকা এনজিওগুলোর উদ্দেশ্যেআওয়ামী লীগেরে যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, “আপনারা আরও দায়িত্বশীল মনোভাব তৈরি করুন। এই রোহিঙ্গাদের নিয়ে এনজিওদের শুধু ব্যবসার মনোভাব ত্যাগ করে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করুণ, এটাই আমরা চাই।”

হানিফ বলেন, “আজকে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা গোটা বিশ্ববাসীর সমস্য।…রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে। আমি অনুরোধ জানাব যে সমস্ত উন্নত রাষ্ট্র আছেন, মহান শক্তিধর রাষ্ট্র আছেন, যারা আপনারা সব সময় মানবতার কথা বলেন, আপনাদের আরও সোচ্চার ভূমিকা দেখতে চাই।”

প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ হওয়ায় বিএনপির সমালোচনার জবাবে পাল্টা তাদের বিরুদ্ধেই অভিযোগ আনেন আওয়ামী লীগেরে যুগ্ম-সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। এখানে ফাঁদে পড়ার কিছু নেই। এই অসহায় মানুষদের আশ্রয় দিয়ে মানবতা দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।”

হানিফ আরও বলেন,“এই রোহিঙ্গা সমস্যা সমাধান অচিরেই আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সরকারকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুন, তাহলে আমাদের কাজ করেতে সুবিধা হবে। সরকার কোন ফান্দে পড়ে নাই।”

হানিফের ভাষায়, বিএনপিকে এখন আর কোনো রাজনৈতিক দল বলা যায় না।

আওয়ামী লীগের এই নেতা বলেন,“এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। স্বাধীনতাবিরোধী, অশুভ শক্তি দুর্নীতিবাজ শক্তির একটা প্ল্যাটফর্ম বিএনপি। এই প্ল্যাটফর্মে থেকে তাদের লক্ষ্য একটাই, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করা।”

জাতীয় শোক দিবস উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদ অডিটরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যন মেজবাউর রহমান চৌধুরী আলোচনায় অংশ নেন।

এমবি