দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ সাংবাদিকদের জানান, শনিবার দলীয় ফোরামের বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘দলীয় ফোরামে সিদ্ধান্ত অনুযায়ী আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তফা। সংবাদ সম্মেলনে পরবর্তী সময়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে বলেও জানান ফরহাদ । ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের শরিক দল।

ঢাকা, ২০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//কেএ