ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহা-পরিচালক (ডিজি) ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সৈয়দ আশরাফ আলীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।
আজ বুধবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মরহুম একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে জাতির বিরাট খেদমত করে গিয়েছেন। তার ইন্তেকালে জাতির বিরাট ক্ষতি হয়ে গেল।
তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য আল্লাহর নিকট দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।
এমএম





