জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন,সরকার প্রতিহিংসা চরিতার্থ করতেই জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসাবেই আব্দুল কাদের মোল্লাকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। একই ধারাবাহিকতায় জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও বিশ্ববরেণ্য মোফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকেও হত্যার ষড়যন্ত্র চলছে।
শনিবার রাজধানীতে ঢাকা মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সচেতন জনতা বরেণ্য জাতীয় নেতাদের হত্যাকাণ্ড কখনোই মেনে নেবে না। নিজামী ও সাঈদীর বিচারিক হত্যাকাণ্ডের যড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলতে জনতার প্রতি আহবান জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন,মিরপুর পশ্চিম থানা আমীর মাহফুজুর রহমান,পল্লবী থানা আমীর আব্দুস সালাম,রূপনগর আমীর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রমুখ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন: বুলবুল
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন,সরকার প্রতিহিংসা চরিতার্থ করতেই জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে
এহসানুল মাহবুব জুবায়ের আইনশৃঙ্খলার অবনতির কারণেই বাড়ছে হত্যাকাণ্ড
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে প্রায়ই হত্যাকাণ্ড ঘটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
কুমিল্লায় তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষনিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।
অপ্রতিম হত্যাকাণ্ডে আরও যেসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছরের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রায় দেড় বছর আগে ক্যাম্পাসে ড. নাহিদা বেগমের নেতৃত্বাধীন প্রক্টরিয়াল টিমের মাদকবিরোধী অভিযানে আটক হওয়া মোজাম্মেল হোসেন ফাহাদ নামের এক কিশোরই এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি। মায়ের প্রক্টর থাকাকালীন অভিযানের জেরে প্রতিশোধ নিতেই কি অপ্রতিমকে হত্যা করা হয়েছে—এমন প্রশ্ন এখন পুরো এলাকায় ঘুরপাক খাচ্ছে।
কুমিল্লায় অপ্রতীম হত্যাকাণ্ডের একাধিক ক্লু পাওয়া গেছে: পুলিশ সুপার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তে গুরুত্বপূর্ণ কিছু ক্লু পাওয়ার দাবি করেছে জেলা পুলিশ।
রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক আলোচিত অপরাধগুলোর আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার মতে, দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধের ক্ষেত্রে পুলিশ যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
















