পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি স্কুলে সন্ত্রাসীদের পৈশাচিক হামলার প্রতিবাদে আগামীকাল ১৮ ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
আজ ১৭ ডিসেম্বর সংবাদ বিবৃতি প্রদান করেন।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি স্কুলে সন্ত্রাসীদের নির্মম হামলায় ১৩২ জন স্কুল ছাত্রসহ কমপক্ষে ১৪১ জন লোক নিহত হয়েছে।
এ নির্মম হত্যাকা- মানবতা বিরোধী জঘন্য অপরাধ। এ নৃশংস হত্যাকাণ্ডের পর বিশ্ববাসীর নীরব থাকার কোন সুযোগ নেই। এ মর্মন্তিক সন্ত্রাসী হামলার বিরুদ্ধে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ওআইসিসহ বিশ্ববাসীর সোচ্চার হওয়া প্রয়োজন। এ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ নীরব থাকতে পারে না।
এই নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করছি। এ কর্মসূচী সফল করে তোলার জন্য আমি জামায়াতে ইসলামীর সকল শাখা ও বাংলাদেশের আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
এসএইচ





