ভোলায় কবির হোসেন নামে যুবদলের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
ভোলা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান,রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন ওরফে কুট্টি কবিরকে শহরের মোল্লা পট্টি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
কবির তার প্রচার-প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে গ্রেপ্তার করিয়েছে সরকারি দলের প্রার্থী। এর প্রতিবাদে ও কবির হোসেনের মুক্তির দাবিতে সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]