আগস্ট শোকের মাস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন নানান কর্মসূচি হাতে নিয়েছে। আর এ কর্মসূচি শুরু হয়েছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টা থেকে শুরু হয় মানববন্ধন,কালোব্যাজ ধারণ ও সমাবেশ। আর ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সমাবেশে সভাপতিত্বে এ কর্মসূচিতে অংশ নেয় ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সমমনা ২২টি সংগঠন। এরমধ্যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রজন্ম,আওয়ামী সমর্থক গোষ্ঠী,নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন,বঙ্গবন্ধু মঞ্চসহ প্রভৃতি সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে রাত ১২টা ১ মিনিটে আওয়ামী লীগের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ করা হয়। ছাত্রলীগ একই সময়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে।
শোকাবহ আগস্টের প্রথম দিন শুক্রবার আওয়ামী লীগ,সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধু খুন হওয়ার পর থেকেই আগস্টকে শোকের মাস হিসেবে পালন করছে।
এ দিবসটি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও অনেক কর্মসূচি হাতে নিবে তারা তাদের এবারের কর্মসূচির মধ্যেও থাকছে, কাঙ্গালী ভোজ, আলোচনা সভা, শিশু-কিশোরদের, চিত্রাঙ্কনসহ নানান ধরনের কর্মসূচি। আগস্টের প্রথম দিনেই তারা বিভিন্ন কর্মসূচির পালন করেছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হন।
উল্লেখ্য,ওইদিন আরও প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব,বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল,মেজ ছেলে শেখ জামাল,শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল,শেখ জামালের স্ত্রী রোজী জামাল,বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল,বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের।
আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার স্ত্রী বেগম আরজু মণি,বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত,তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত,ছোট ছেলে আরিফ সেরনিয়াবাত,নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু,শহীদ সেরনিয়াবাত,আব্দুল নঈম খান রিন্টু,বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ।
ঢাকা,একে,১ আগস্ট,টাইমনিউজবিডি.কম, এমআর





