বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল।
মঙ্গলবার রাত ৮টা ৫০মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে প্রায় শতাধিক শিক্ষক  উপস্থিত রয়েছেন।
এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, সাদা দলের আহ্বায়ক ও কলা অনুষদের ডীন ড. অধ্যাপক সদরুল আমিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেন খান, অধ্যাপক ড. আব্দুর রশিদ,  অধ্যাপক ড. আমিনুর রহমান মজুমদার,  অধ্যাপক মামুন আহমেদ, সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলাম, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক  ড. আবুল হাসনাত, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. তাহমিনা আক্তার, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া,  অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক ফেরদৌস আহমেদ প্রমুখ ।
ঢাকা, এমএইচ, ২৮ জানুয়ারি (টাইম নিউজবিডি.কম)