২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মাঝে ডাকা দুই দিনের হরতালের ২য় দিনে হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।

সকাল ৭ টায় ডেমরায় একটি মিছিল হয় মহানগর দক্ষিণের সভাপতি মাইনুদ্দিন মৃধার নেতৃত্বে।

এদিকে, সকাল সাড়ে ৭ টায় যাত্রাবাড়িতে শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক শাহীন আহমেদ খনের নেতৃত্বে আরেকটি মিছিল হয়।

এছাড়া যাত্রাবাড়ির মাতুয়াইলে যাত্রাবাড়ি পূর্ব থানা আমীরের নেতৃত্বে একটি মিছিল করে ২০ দলীয় জোট।

ইআর/জেডআই