বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আমাদের বাংলাদেশসহ পৃথিবী যেসব সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রাসূলের (সা:) সুন্নাহ। তাই বিশ্বমানবতার মুক্তির জন্য তিনি সবাইকে ইসলাম ও রাসূলের (সা:) সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহবান জানান।

আজ রোববার রাজধানীর পল্টনের একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সীরাত পাঠ প্রতিযোগিতা-২০১৯ ও গণসংযোগ পক্ষ ২০১৯ এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন খান, এছাড়াও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও বিভিন্ন থানার আমীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের (সা:) জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ’ কুরআনের এই বাণীকে অনুধাবন অনুকরণ করতেই শাখাসমূহে সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজকে যার উপর আলোচনা হচ্ছে, তিনি সর্বকালের, সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব। তিনি মানবতার মূর্ত প্রতীক।

অনুষ্ঠানে সীরাত পাঠ প্রতিযোগিতা ২০১৯ ইং এর বিজয়ীদের হাতে নগদ অর্থসহ পুরস্কার প্রদান করা হয়।

‘ক’ গ্রুপের (সদস্য) বিজয়ীরা হলেন প্রথম স্থান- মাহবুব মুকুল (সাহিত্য সংস্কৃতি), দ্বিতীয় স্থান- ছামিউর রহমান (খিলগাঁও পূর্ব), তৃতীয় স্থান- মামুনুর রশিদ (হাজারীবাগ উত্তর), চতুর্থ স্থান- মুকুল হোসেন (হাজারীবাগ উত্তর) ও পঞ্চম স্থান- শাহ আলম (হাজারীবাগ উত্তর)।

‘খ’ গ্রুপের (কর্মী) বিজয়ীরা হলেন প্রথম স্থান- তানভির আহমেদ (কদমতলী পূর্ব), দ্বিতীয় স্থান- আবু হানিফ (ধানমন্ডি), তৃতীয় স্থান- ইমরান হোসেন (পল্টন), চতুর্থ স্থান- মুজাহিদুল ইসলাম (যাত্রাবাড়ী পূর্ব), পঞ্চম স্থান- বোরহান উদ্দিন (কদমতলী পূর্ব), ষষ্ঠ স্থান- মুহিবুল্লাহ (মুগদা দক্ষিণ)।

বিশেষ পুরস্কার হিসেবে আরো পাঁচজন সদস্য ও পাঁচজন কর্মীকে নগদ অর্থসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

সিরাত পাঠ প্রতিযোগিতায় সর্বোচ্চ উপস্থিতির জন্য প্রথম হাজারীবাগ উত্তর, দ্বিতীয় কলাবাগান, তৃতীয় গেন্ডারিয়া, চতুর্থ ডেমরা দক্ষিণ ও পঞ্চম খিলগাঁও পূর্ব এবং গণসংযোগ পক্ষ ২০১৯-এ বিশেষ অবদানের জন্য প্রথম নিউ মার্কেট, দ্বিতীয় কোতয়ালী, তৃতীয় কলাবাগান, চতুর্থ শ্যামপুর, পঞ্চম খিলগাঁও পশ্চিম থানাসমূহকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।