সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অক্সিজেন সাপোর্টে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওবায়দুল কাদের সিএমএইচে যান। 

ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জাপার শীর্ষ নেতারা।

এরশাদ দীর্ঘদিন ধরে অসুস্থ্য। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।    

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এসএম