সোমবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ ভবনস্থ কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলটির সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্টদের যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ//এএইচ[/b]