বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হলে একাত্তরের মুক্তিযুদ্ধ হতো না।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বনানীর জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, মুজিবুল হক ও ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।
তোফায়েল বলেন, পৃথিবীর কোনো রাষ্ট্রেই নির্বাচিত প্রতিনিধি ছাড়া ক্ষমতা গ্রহণ করতে পারে না। সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ যদি বিজয়ী না হলে একাত্তরে মুক্তিযুদ্ধ হতো না। বর্তমানে যারা ইতিহাস বিকৃতি করছে তাদের জন্য ঘৃণা ছাড়া কিছুই নেই।
এদিকে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজশাহীতে এএইচএম কামরুজ্জামানের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
আ.লীগ বিজয়ী না হলে মুক্তিযুদ্ধ হতো না: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী না হলে একাত্তরের মুক্তিযুদ্ধ হতো না। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বনানীর জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলীর
আপনারা আখতারুজ্জামানকে নয়, মুক্তিযুদ্ধের ইতিহাসে হাতকড়া পরিয়েছেন: মাসুদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে তার হাতে হাতকড়া পরানো হয়নি, বরং এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকেই হাতকড়া পরানো ও অপমানিত করা হয়েছে।
আবদুল হাই শিকদার মুক্তিযুদ্ধের স্বপ্নভঙ্গের যন্ত্রণা লাঘব হয়েছে জুলাইয়ে
দেশবরেণ্য কবি ও সাংবাদিক, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার বলেছেন, ‘মুক্তিযুদ্ধের স্বপ্নভঙ্গের যন্ত্রণা লাঘব হয়েছে জুলাইয়ে। জুলাই গণঅভ্যুত্থান ছিল অনিবার্য। কারণ, জুলাইয়ের রক্তে মিশে আছে পলাশীর বক্ষবিদীর্ণ করা হাহাকার, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্ত এবং শহীদ জিয়ার দেশপ্রেম, সততা ও আত্মত্যাগ।’
মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
















