দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় সিলেটের আট বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক জগলু চৌধুরী জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়েছে।
বহিষ্কৃতর প্রার্থীরা হলেন- গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আকবর আলী ফখর, জকিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুছ আলী এবং জৈন্তাপুরে চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল আহমদ।
এছাড়া জৈন্তাপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, বালাগঞ্জ উপজেলায় ওসমানী নগর থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও থানা কৃষক লীগের সভাপতি ইকবাল হোসেন মস্তান, কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শামসুল ইসলাম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী।
[b]সিলেট, ১৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
সিলেটে আওয়ামী লীগের ৮ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় সিলেটের আট বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ
সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন চেম্বারের সাবেক পরিচালক এজাজ আহমদ চৌধুরী।
ডা. শফিকুর সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জন গৌরবের
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অ্যাক্রেডিটেশন অর্জনকে প্রতিষ্ঠানের জন্য গৌরবের মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও কলেজটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. শফিকুর রহমান এমপি।
২০২৯ সালের জুনে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ: নৌপরিবহন মন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন করে সড়কটি জনগণের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রকল্পের ভূমি অধিগ্রহণ, নির্মাণকাজসহ সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
















