দলের প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেও অনুষ্ঠানের অথিতি না পাওয়ায় কর্মসুচি করতে পারেনি বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
সোমবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান প্রধান অতিথি হিসেবে এই আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখার কথা ছিল।
এজন্য বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা সামছুদ্দিন দিদার ক্ষুদে বার্তা পাঠিয়ে ণমাধ্যমকর্মীদের আমন্ত্রণও জানিয়েছিলেন।
দুপুরের পর থেকেই কনফারেন্স লাউঞ্জে বেশ কয়েকজন নেতাকর্মী অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করছিলেন। তবে কয়েকজন বলাবলি করছিলেন অনুষ্ঠান হবে কেমনে অতিথিই তো আসবে না।
কিন্তু বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোনো আয়োজকদের অনুষ্ঠানস্থলে দেখা যায়নি। চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা সামছুদ্দিন দিদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি টাইম নিউজকে জানান, মৎসজীবী দলের আজকের অনুষ্ঠানটি ভারপ্রাপ্ত মহাসচিবের নির্দেশে স্থগিত করা হয়েছে। ২৯ জানুয়ারির পর সেটি অনুষ্ঠিত হবে।
বিকাল পৌঁনে ৪টার দিকে মৎসজীবী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল উপস্থিত সাংবাদিকদের বলেন, আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সকালে নয়াপল্টনে দলের যৌথসভায় ২৯ জানুয়ারির ১৯ দলের উদ্যোগে কালো পতাকা মিছিল কর্মসূচিকে সফল করতে সিদ্ধান্ত হয়েছে এবং আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শেষ পর্যন্ত এটিকে কর্মীসভায় রূপান্তরিত করে নিজস্ব অনুষ্ঠান বলে সাংবাদিকদেরকে জানিয়ে দেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
ঢাকা, ২৭ জানুয়ারি(টাইম নিউজ বিডি.কম) //এমএইচ//এসআর
রাজনীতি
অতিথি না আসায় অনুষ্ঠান হয়নি মৎস্যজীবী দলের
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেও অনুষ্ঠানের অথিতি না পাওয়ায় কর্মসুচি করতে পারেনি বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। সোমবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের





