বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ (১৪ অক্টোবর) বুধবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে যান।
এসময় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সাথে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহা. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ। নেতৃবৃন্দ বুধবার দুপুরে রাজধানীর ল্যাব এইড হসপিটালে ভর্তি রহুল কবির রিজভীর সাথে সাক্ষাত করেন, তার চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করে মহান আলাহ রাব্বুল আলামীনের কাছে বিশেষ দোআ করেন।
অসুস্থ মাওঃ কে এম সোবহানের সাথে সাক্ষাৎ : বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী আলোচক মাওলানা কে. এম. সোবহান এর সাথে সাক্ষাত করে তার চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ।
আজ ১৪ অক্টোবর বুধবার সকালে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মু. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল (বারডেম) এর আইসিইউতে চিকিৎসাধীন মাওলানা কে এম সোবহানকে দেখতে যান। এসময় নেতৃবৃন্দ মাওলানা সোবহানের স্ত্রী, সন্তান সহ পরিজনের সাথেও সাক্ষাৎ করেন, সার্বিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে বিশেষ দোআ করেন। প্রেস বিজ্ঞপ্তি।
এএস





