র‌্যাব এখন মানুষ খেকো রক্তচোষা হয়ে গেছে। র‌্যাব যতদিন থাকবে, ততদিন তারা মানুষকে গুম করবে। আওয়ামী লীগ সরকার র‌্যাবকে দলীয় কাজে ব্যবহার করে মানুষ গুম করছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের মিজমিজি মৌচাক মাদ্রাসা রোডের বুকস গার্ডেন এলাকায় অবস্থিত কাউন্সিলর নজরুলের স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
এর আগে সকাল সোয়া ১১ টার দিকে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেন। প্রথমেই যান নিহত নজরুলের বাসভবনে।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কামিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সেলিমা  রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল  কবির রিজভী আহমেদসহ প্রমুখ।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]