“আগামী ১৬ই ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।
যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও শহীদদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৪ ডিসেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদানের মাধ্যমে তিনি এ দোয়া করেন।
তিনি বলেন, জাতি এমন এক সময় মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে যখন দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। জাতির ঘাড়ে গণতন্ত্রের ছদ্মাবরণে এক স্বৈরশাসক চেপে বসেছে। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এ অবস্থা থেকে জাতিকে উদ্ধার করার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, যশোর জেলা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মুহাদ্দিস আবু সাঈদসহ ৮জন নেতা-কর্মীকে গতকাল ১৩ ডিসেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
এসএইচ





