দিনাজপুর জেলার খানসামা উপজেলা জামায়াতের আমীর ও শহীদ মুজাহিদুল ইসলামের পিতা মাওলানা আতাউর রহমানকে এবং রংপুর জেলার পীরগাছা উপজেলা থেকে জামায়াতের ২জন কর্মীকে ৯ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।

আজ বুধবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।

তিনি বলেন, ক্ষমতাসীন সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে না। সরকার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। সরকারের ফ্যাসিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে খানসামা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমানসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এসএইচ