বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা।

বুধবার বিকেল সোয়া ৪টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে অংশ নিয়েছে- ইউরোপীয় ইউনিয়ন, সুইডেন, জাপান, জার্মান, স্পেন, তুরস্ক ও কুয়েত সহ ১২ দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ বৈঠকে উপস্থিত রয়েছেন। এছাড়া প্রবীণ সাংবাদিক শফিক রেহমানও এ বৈঠকে অংশ নিয়েছেন।

দলের একটি সূত্রে জানা গেছে, কূটনৈতিকদের সঙ্গে এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সরকারকে চাপ দেওয়ার বিষয়টি তুলে ধরা হবে।

এছাড়াও সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রমাণপত্র তুলে ধরা হবে। অন্যদিকে দেশব্যাপী চলমান বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়নের বিষয়গুলোও তুলে ধরা হবে।

এমএইচ