দেশের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর পর জাতি এরশাদকে স্মরণ করবে বলে দাবি করেছেন  জাতীয় পার্টির (জাপা) নতুন  দায়িত্ব পাওয়া মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
রবিবার জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নবনির্বাচিত মহাসচিব হিসেবে নিজের পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এরশাদের সঙ্গে আজীবন কাজ করে যাবো। দলের নেতাকর্মী ও চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে দলকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।’
এসময় জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে নতুন মহাসচিব পুরো উদ্যোমে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্টি চেয়ায়ম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ।
তিনি দাবি করেন, ‘আজকের সভায় এমপি-মন্ত্রীদের উপস্থিতি দেখে এটাই প্রমাণিত হয় যে জাতীয় পার্টি এখনো এক ও অভিন্ন আছে, দলে কোনো ভাঙ্গন নেই।’
এসময় আরও  উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, কাজী ফিরোজ রশীদ, যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঞা প্রমুখ।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]