উপজেলা নির্বাচনে জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি ঢাকা মহানগর আয়োজিত ‘একুশের বীজেই স্বাধীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কাজী জাফর আহমেদ বলেন, সরকার উপজেলা নির্বাচনে কারচুপি করেছেন। কিন্তু তারপরও ১৯ দলীয় জোট বিজয়ী হয়েছে। আর যদি নির্বাচন সুষ্টু ও নিরপেক্ষ হতো তাহলে সরকার ১০ টির বেশি আসন পেত না। কিন্তু তারপর এটা প্রমাণিত হয়েছে জনগণ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। সেই কারণে উপজেলা নির্বাচনের সরকারের বিরুদ্ধে তাদের নিজস্ব রায় দিয়েছেন।
কাজী জাফর বলেন, ২১ ফেব্রুয়ারি অনেক বড় একটা তাৎপর্য বহন করে এসেছে, এটা হলো আমাদের আজ সময় এসেছে ঘুড়ে দাড়ানো।
হুসেইন মুহাম্মদ এরশাদকে বিশিষ্ট ডিগবাজি বিশেষজ্ঞ আখ্যা দিয়ে তিনি বলেন, এরশাদ সাব আপনার বয়স তো আর কম হয়নি, এবার আপনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করে জাতিকে রাহুমুক্ত করুন। এতে দেশের রাজনীতি অনেকাংশে শিথিল হবে।
এরশাদ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় মন্তব্য করে জাফর আহমদ বলেন, তিনি নিজে ঘোলা পানিতে মাছ শিকার করতে পছন্দ করেন এবং দলের আর সবাইকে উৎসায়িত করেন। এই কারণে তিনি বলেন সেনা নায়ক হিসাবে আমি স্বার্থক। কিন্তু কোনো রণাঙ্গণে তিনি যুদ্ধ করেছেন সেটা জনগণ জানতে চায়।
সংগঠনের সভাপতি খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, সাবেক মন্ত্রী ডা. টি আই এম ফজলে বাব্বী চৌধুরী, জাতীয় পার্টির (একাংশের) প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, অধ্যাপক ড. পিয়াস করীম, আহসান হাবীব লিংকন প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ, ২১ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
রাজনীতি
অবৈধ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে জনগণ: কাজী জাফর
উপজেলা নির্বাচনে জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ। বলেন, সরকার উপজেলা নির্বাচনে কারচুপি করেছেন





