কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি প্রফেসর ড. আব্দুল মান্নানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ শাহজাহান, আব্দুর রহিম, মাওলানা আমিনুল ইসলাম, সাদেক বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রফেসর ড. আব্দুল মান্নান বলেন, আমরা দেশে জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সাধারণ মানুষকে দ্রব্যমূল্যের যাতাকল হতে মুক্তি দিতে চায়। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দের মুক্তি দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। অতি দ্রুত এই সরকারকে পদত্যাগ করতে হবে।

তিনি আরো বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও গুলি ছুড়ে এবং বেধড়ক লাঠিপেটা করে মহাসমাবেশ পণ্ড করে দেয়। পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও গুলির আঘাতে সাংবাদিক, বিএনপির নেতাকর্মীসহ চারজন নিহত এবং কয়েক হাজার নেতাকর্মী আহত হয়েছেন। মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র করে গত কয়েক দিনে সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের প্রায় দুই হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি