জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ দলের সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির।
সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে।
বাড্ডা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে বাড্ডায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর নি:শর্ত মুক্তির দাবিতে সোমবার সকালে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ করেছে ঢাকা মহানগর জামায়াত।
দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. রেজাউল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা সালাহউদ্দীন, মো:নাজিম উদ্দীন মোল্লা, সাইফুল ইসলাম, ড. আহসান হাবিব, জিল্লুর রহমান, কুতুব উদ্দীন, আহসান উল্লাহ, সুহেল খান ও মহানগর উত্তর ছাত্রশিবির সভাপতি তারিক হাসান প্রমুখ।

যাত্রাবাড়ী: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সাবেক সফল মন্ত্রী মাওঃ মতিউর রহমান নিজামী ও শীর্ষ নেতাদের মুক্তির দাবীতে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ।
সোমবার সকাল সাড়ে আটটায় মহানগরী জামায়াতের শুরা সদস্য হাফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি যাত্রাবাড়ীর দয়াগন্জ - জুরাইন রোডের গেন্ডারিয়া স্টেশন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে সমাবেসের মাধ্যমে শেষ হয় ।
জামায়াত নেতারা বলেন, মিছিল পরবর্তী সমাবেসে নেতৃবৃন্দো তাদের বক্তব্যে বলেন দুর্নীতি মুক্ত বাংলাদেশের গড়ার রূপকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওঃ নিজামীসহ জামায়াত-শিবিরের সকল নেতৃবৃন্দকে অভিলম্বে মুক্তী দিতে হবে।
বিক্ষোভের অগ্রভাগে ছিলেন যাত্রাবাড়ী পশ্চিম থানা আমির খন্দকার আবুল ফাতেহ, ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাদেক বিল্লাহ, জামায়াত নেতা শাহজাহান, মুহাম্মদ আলী, আসাদুল্লাহ রাসেল, মোহাম্মদ হোসেন, সাইফুল্লাহ ও ছাত্রশিবির নেতা শাফিউল আলম, তোফাজ্জল হোসাইন, আব্দুল হামিদ, মজিবুর রহমান মন্জু, টি এম নাসরুল্লাহ, আহসান হাবিব, ইমাম হোসাইন প্রমুখ।
সাভার: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে সোমবার সকালে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখা।
জেলা সভাপতি আবদুল কাদেরের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত জেলা ছাত্রকল্যাণ সম্পাদক আবদুর রহমান, অর্থসম্পাদক রাশেদ হোসেন, সাবেক ছাত্রনেতা আবুল ফজল, শিবির নেতা নাহিদ আল হাসান, তামজিদ হাসান প্রমুখ।

বগুড়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ দলের সব কারাবন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে সোমবার সকাল ৭টার দিকে বিক্ষোভ মিছিল করেছে বগুড়া শহর জামায়াত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলটির নেতাকর্মীরা শহরের নামাজগড় এলাকা থেকে মিছিলটি বের করে। সকাল ১০টার দিকে দলটির শহর শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা নিজামীসহ দলের সব কারাবন্দি নেতাকর্মীর অবিলম্বে মুক্তির দাবি জানান।
এমবি





