বাংলাদেশের মানুষ অন্য কোন দেশের দাসত্ব মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক হয়ে থাকব, অন্য কোন দেশের দাসত্ব মেনে নেবো না। আমাদের ইতিহাস অন্যান্য দেশ থেকে সমৃদ্ধ।
এ সময় তিনি আরো বলেন, এখন যারা ক্ষমতায় আছেন তারাই খেলোয়াড়, তারাই রেফারি, তারাই সব। শতকরা ৫ মার্ক পেয়ে ফেল করা ব্যক্তিরাই এখন পাস।
বিকল্প ধারা সভাপতি বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করাই জিয়াউর রহমানের ক্রেডিট ছিল না। তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি আফম ইউসুফ হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
রাজনীতি
দাসত্ব মেনে নেবে না দেশের জনগণ- বি.চৌধুরী
বাংলাদেশের মানুষ অন্য কোন দেশের দাসত্ব মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।





