বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, “সারাদেশেই তাপমাত্রা ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে শীতে প্রান্তিক শ্রেণির জনগোষ্ঠী খুবই পাচ্ছেন। এমতাবস্থায় জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে দুর্গত মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। এতে ন্যুনতম কেউ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো।”

তিনি শীত দুর্গত মানুষের দুর্দশা লাঘবে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বুধবার (০৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর উত্তর থানা আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। থানা আমীর মনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো: লিয়াকত আলী ও মো: মোশাররফ হোসেন প্রমূখ।

মাহফুজুর রহমান বলেন, “শীতের প্রকোপ বৃদ্ধিতে সারাদেশের মত ঢাকা নগরীতেও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। ফলে প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবি মানুষ শীতে কষ্ট পাচ্ছেন। করোনার মহামারীর কারণে এমনিতেই জনজীবনে অস্থিরতা নেমে এসেছে। সর্বপরি অসহনীয় শীতের প্রকোপে সাধারণ মানুষ খুবই কষ্ট পাচ্ছেন। এমতাবস্থায় আমরা শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে।”

তিনি আর্ত-মানবতার কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি 

এমবি