ছাত্রলীগের সহ-সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের একমাত্র ছেলে আশিক খান।
সোমবার (১৩ মে) ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে আশিক খান ২৩ জন সহ-সম্পাদকের মধ্যে দুই নম্বর সহ-সম্পাদক মনোনীত হয়েছেন।
কেন্দ্রীয় কাউন্সিলের প্রায় এক বছর পর ঘোষিত হয়েছে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে কমিটি চূড়ান্ত হয়েছে।
এদিকে কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আখতারুজ্জামানের ছেলে আশিক খান।
পদপ্রাপ্তির বিষয়েব সংবাদমাধ্যমের কাছে নিজের অনুভূতি জানিয়ে আশিক বলেন, ‘খুবই ভালো লাগছে। ছাত্রলীগের সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞা জানাচ্ছি। আমি সবার দোয়া চাই।’
গত বছরের ১১-১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। এর দুই মাস পর ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি দেয়া হয়।
এএস





