চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে আলমডাঙ্গার কালিদাসপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার ছত্রপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে জেলা ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম, তোফাজ্জেল হোসেনের ছেলে জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ডাউকি গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে শিবির নেতা আব্দুস সামাদ, সাধু মুন্সীর ছেলে বকুল, ওমর আলীর ছেলে নাসির উদ্দীন, ভাদুয়া গ্রামের আলতাফ উদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন, ছত্রপাড়া গ্রামের কুরবান আলীর ছেলে জাকির হোসেন, গোবিন্দপুর গ্রামের আরমান আলীর ছেলে আশরাফুল ইসলাম ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বেশিনগর গ্রামের দাউদ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম ।
পুলিশ জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কালিদাসপুর জামে মসজিদের পাশের একটি ছাদে ১৫/১৬ জন ছাত্রশিবিরের নেতাকর্মী বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের মধ্যে ৯ জনকে আটক করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টি করার জন্য তারা গোপন বৈঠক করছিল। জিজ্ঞাসাবাদের পর তাদের আগামীকাল শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





