২০ দলীয় জোটের ডাকা রাজধানীসহ ঢাকা ও খুলনা বিভাগে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে।

সোমবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা ও খুলনা বিভাগে এই হরতাল চলবে।

তিনি বলেন, সারা দেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।

এএইচ