কুয়েত, ফ্রান্স ও তিউনিসিয়ায় হামলা এবং হতাহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ আজ ২৯ জুন নিম্নোক্ত বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
“কুয়েত, ফ্রান্স ও তিউনিসিয়ায় হামলা এবং হতাহতের ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা বিভিন্ন ইসলামী সংগঠনের নাম ধারণ করে ইসলামের নামে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে- এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে ইসলাম এ ধরনের হামলাকে কখনো সমর্থন করে না।
বিভিন্ন দেশে হামলার সাথে যারাই জড়িত তারা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়। কুয়েত, ফ্রান্স ও তিউনিসিয়ায় হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হোক। তাহলে ভবিষ্যতে কেউ আর এ ধরনের অপকর্ম করার সাহস পাবে না।
কুয়েত, ফ্রান্স ও তিউনিসিয়ায় হামলায় যারা হতাহত হয়েছেন তাদের পরিবার-পরিজন এবং কুয়েত, ফ্রান্স ও তিউনিসিয়ার সরকারের প্রতি আমি গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি। সেই সাথে বিশ্বের সকল শান্তিকামী দেশ ও সকল আন্তর্জাতিক সংস্থাসহ সবাইকে সকল প্রকার সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
এএইচ





