দীর্ঘ দুই মাস পর গণমাধ্যম কর্মীরা এরশাদের মুখোমুখি হবার সুযোগ পাচ্ছে আজ। বাকবিতণ্ডার পর জাতীয় পার্টির একটি কর্মসূচির সংবাদ সংগ্রহের অনুমতি পেলো সাংবাদিকরা।
আজ বুধবার বেলা ১১ টায় রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে দলের সাংগঠনিক জেলার জেলা প্রতিনিধিদের এক বর্ধিত সভা শুরু হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে রয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সভার সংবাদ কাভারেজের জন্য পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী সুনীল শুভ রায় স্বাক্ষরিত আমন্ত্রণ পত্র আগেই গণমাধ্যমে পাঠানো হয়। সে সূত্রে নির্ধারিত সময়ের আগেই গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হন। তবে তাদের সভাস্থলে যেতে বাধা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সভায় গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসনাত আহমেদ জুয়েল টাইম নিউজকে জানান, প্রোগ্রাম শেষে মহাসচিব সাংবাদিকদের ব্রিফ করবেন। এ নিয়ে বেশ কয়েক মিনিট গণমাধ্যমকর্মীদের সাথে দলীয় নেতৃবৃন্দের বাকবিতণ্ডা হয়। পরে সোয়া ১১ টার দিকে গণমাধ্যম কর্মীরা প্রবেশে অনুমতি পায়। অবশ্য এরশাদ সভাস্থলে আসেন ১১টা ২৫ মিনিটের দিকে।
উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর এরশাদকে নিজ বাসভবন থেকে তুলে নিয়ে বাধ্যতামূলক চিকিৎসায় সিএমএইচ-এ নেয়া হয়। সেখান থেকে মুক্তি পান ১২ জানুয়ারি। তারপরও গণমাধ্যম কর্মীরা এরশাদের সাক্ষাৎ পাননি।
ঢাকা,১২ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
রাজনীতি
দীর্ঘ ২মাস পর সাংবাদিকরা এরশাদের মুখোমুখি
দীর্ঘ দুই মাস পর গণমাধ্যম কর্মীরা এরশাদের মুখোমুখি হবার সুযোগ পাচ্ছে আজ। বাকবিতণ্ডার পর জাতীয় পার্টির একটি কর্মসূচির সংবাদ সংগ্রহের অনুমতি পেলো সাংবাদিকরা। আজ বুধবার বেলা ১১ টায় রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে দলের সাংগঠনিক





