আওয়ামী লীগ মুক্তি যুদ্ধের দল নয়। তারা মুক্তি যুদ্ধের সপক্ষের শক্তিও নয় বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম’’ শীর্ষক এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তি যোদ্ধাদের সত্যিকারের ইতিহাস লেখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সত্যকে সত্য বলে স্বীকার করতে হবে।
অনুষ্ঠানে রনাঙ্গণের যুদ্ধ করা ৬জনকে মুক্তিযুদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম (মরণোত্তর), ল্যান্স নায়েক আবুল হাসেম (বীর বিক্রম), ক্যাপ্টেন আবদুল হাই (বীর বিক্রম), মুক্তিযুদ্ধের সময়ে বিবিসিতে (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) কর্মরত সাংবাদিক সিরাজুর রহমান, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেওয়া নারী মুক্তিযোদ্ধা আলম তাজ বেগম ছবি এবং মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (বর্তমানে রিকশাচালক)। তবে তাজ বেগম ছবি ও নুরুল ইসলামকে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি প্রত্যেককে নগদ ১ লক্ষ টাকার আর্থিক সহায়তাও করা হয়।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, মেজর জে.(অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহীম বীর প্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধূরী বীর বিক্রম, দলের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা পরিষদের সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম প্রমুখ।
ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
রাজনীতি
আ'লীগ মুক্তি যুদ্ধের সপক্ষের শক্তি নয়: খালেদা
আওয়ামী লীগ মুক্তি যুদ্ধের দল নয়। তারা মুক্তি যুদ্ধের সপক্ষের শক্তিও নয় বলে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।





