রাজধানীর শাহজাদপুরে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃত একজনের নাম নজরুল ইসলাম।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শিবিরের কেন্দ্রীয় এইচ আর ডি সম্পাদক রাকিব মাহমুদের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল করে শিবির।
মিছিলটি উত্তর বাড্ডা থেকে শুরু হয়ে শাহজাদপুর আসলে পুলিশ বাধা দেয়। এ সময়ই বাধে সংঘর্ষ। বিক্ষুদ্ধ শিবির কর্মীরা ১০-১২ টি গাড়ি ভাংচুর করে। পুলিশ এসময় ফাকা গুলি এবং টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে রাস্তা থেকে সড়িয়ে দেয়।
শিবিরের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক জাকির হোসেন টাইম নিউজকে বলেন, পুলিশ বিনা কারনে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। এ সময় আমাদের ১৫ জন কর্মী আহত হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে গুলশান থানার অপারেশন অফিসার শেখ সোহেল রানা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইআর





