ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েলের রিমান্ড মঞ্জুর করায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় সংগঠনের দফতর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
রমনা থানার একটি মামলায় বুধবার নিম্ন আদালতে হাজির করা হলে ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন এই অবৈধ সরকারের দলীয় পুলিশ বাহিনী ছাত্রদল সভাপতিকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতনের উদ্দেশ্যই বারবার রিমান্ডে আনছে। ছাত্রদল সভাপতিকে রিমান্ডে নিয়ে এবং মামলা দিয়ে সারাদেশে ছাত্রদল নেতৃবৃন্দের মানোবল ধ্বংস করা যাবে না।
অত্যাচারী সরকারের করুণ পরিণতির কথা স্মরণ করে দিয়ে নেতৃদ্বয় অবিলম্বে ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদকের নি:শর্ত মুক্তি দাবি করেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন মামলায় ছাত্রদল সভাপতিকে প্রায় ৪০ দিন রিমান্ডে আনা হয়।
[b]ঢাকা, এমএইচ, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]