জামায়াত নিষিদ্ধের বিষয়টি এখন রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার সকালে সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জামায়াত নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত এখন রাজনৈতিক। অচিরেই এ বিষয়ে সবকিছু জানতে পারবেন।
তিনি বলেন, আজ ২৬ মার্চ উপলক্ষ্যে একই স্থানে এক সঙ্গে ৩ লাখ মানুষ  জাতীয় সংগীত গাইবে। এটা বিশ্ব রেকর্ড হবে।
[b]ঢাকা, এমআর, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ
[/b]