মহান মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত শ্রমিক সমাবেশের প্রস্তুতি শেষ হয়েছে।
বিকালে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গতকাল বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে মৌখিক ভাবে সমাবেশের অনুমতি পেলেও প্রস্তুতি নেওয়া হয়েছে ভালভাবেই।
সমাবেশের সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান টাইম নিউজকে জানান, আমাদের প্রস্ততি শেষ। আশা করছি স্মরণকালের বৃহত্তম শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। যদিও প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেয়ার ক্ষেত্রে গড়িমসি করা হয়েছে। যার কারণে প্রচার-প্রচারণায় সময় খুব একটা পাওয়া যায়নি।
এদিকে শ্রমিক সমাবেশের আড়ালে বিশাল জনসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর বিএনপি। নগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম টাইম নিউজকে বলেন, শ্রমিক সমাবেশ হলেও ঢাকা মহানগর বিএনপি এই সমাবেশকে গুরুত্ব দিয়েই বিবেচনা করছে। একারণে আমাদের যৌথ সভাও হয়েছে। সেই অনুযায়ি নেতাকর্মীদের আজকের সমাবেশ সফল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন। বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয়ও সিনিয়র নেতারা।
ঢাকা, এমএইচ, ০১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
রাজনীতি
সমাবেশের প্রস্তুতি শেষ; বিকালে বক্তব্য রাখবেন খালেদা
মহান মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত শ্রমিক সমাবেশের প্রস্তুতি শেষ হয়েছে।বিকালে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সাবেক





