“মেঃ জেঃ একে মোহাম্মদ আলী শিকদার পিএসসি (অব:) বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জামায়াতে নেতাদের সম্পর্কে যে সব আজগুবি তথ্য পরিবেশন করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি তার নিবন্ধের এক জায়গায় "জামায়াতের মন্ত্রীরা প্রকাশ্যে বললেন, এদেশে কখনোই কোনো মুক্তিযুদ্ধ হয়নি” মর্মে যে ভিত্তিহীন অসত্য মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, জামায়াতে ইসলামীর কোন মন্ত্রী বা নেতা কখনো এ ধরনের কোন মন্তব্য করেননি। এটি একে মোহাম্মদ আলী শিকদারের নিজস্ব মনগড়া বক্তব্য ও নির্জলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।
জামায়াতের নেতাদের বক্তব্যের বরাত দিয়ে এ ধরনের ভিত্তিহীন অসত্য বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি মেঃ জেঃ একে মোহাম্মদ আলী শিকদার পিএসসির প্রতি আহ্বান জানাচ্ছি।”
প্রেস বিজ্ঞপ্তি





