১৯৫৬ সাল থেকে এখন পর্যণ্ত বাংলাদেশ যা কিছু অর্জন করেছে তার সবই আওয়ামী লীগের অবদানের কারণে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
তিনি বলেছেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ শেষ করতে এগিয়ে যাচ্ছেন। কিন্তু তার এ কাজ ব্যহত করতে তাকে বারবার হত্যার ষড়যন্ত্র হচ্ছে।
মঙ্গলবার বিকালে রাজধানীর ইস্কাটনে সোহাগ কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে রমনা ও শাহবাগ থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমু বলেন, উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী থাকার কারণে আমাদের পরাজয় হয়েছে। এতে মন খারাপের কিছু নেই।
তিনি বলেন, নির্বাচনে যেখানে হারার ভয় ছিল, সেখানেই বিএনপি কারচুপির অভিযোগ এনেছে। কিন্তু যেখানে বিজয়ী হয়েছে, সেখানে তাদের কোন অভিযোগ নেই।
রমান ও শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]