কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুল ওয়াহেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুম আব্দুল ওয়াহেদ আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিষ্ঠাবান নেতা ছিলেন। তিনি ১৯৮৬ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তার এলাকার জনগণের বিরাট খেদমত করে নিয়েছেন।

তিনি স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন।

তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

ইআর