একাত্তরের মানবতাবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মু. কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর ডেমরা এলাকায় মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।
আজ সোমবার সকাল ৬.৩০ টায় ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মু. সাদেক বিল্লাহ'র নেতৃত্বে ডেমরায় মিছিলটি অনুষ্ঠিত হয়।
এ সময় তারা হরতালের পক্ষে স্লোগান দেয় এবং সংক্ষিপ্ত বক্তব্যে সাদেক বিল্লাহ বলেন, কামারুজ্জামানকে রাষ্ট্রীয় ভাবে হত্যা করা হয়েছে। এর প্রতিশোধ বাংলার জনগন নিবেই নিবে।
ইআর





