জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 'ভূয়া জন্মদিন' পালন করলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে সহযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ড, আ.লীগ মুক্তিযোদ্ধা প্রচার ও প্রকাশনা লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগ ও জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দিয়েছে সংগঠন সমূহ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এ দিনে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের ঘাতকেরা নির্মমভাবে হত্যা করেছিল।

১৯ ও ২৫ সেপ্টেম্বর এবং ০৫ ই আগস্ট এই দিনগুলির যে কোন একদিন খালেদা জিয়ার জন্মদিন হলেও জাতির এ শোকের দিনে বেগম খালেদা জিয়া ভূয়া জন্মদিন পালন করে জাতির জনককে অসম্মান করছেন। তা কোন ভাবেই হতে দেওয়া যায় না।

মানববন্ধনে খালেদা জিয়ার ভূয়া জন্মদিন পালন প্রতিহত করার ঘোষণাও দেন বক্তারা। একই সাথে জাতির জনকের মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালন করারও ঘোষণা দেওয়া হয়।

এমএ/এমকে