​গণমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদ্ষ্টো সজিব ওয়াজেদ জয় বলেছেন, এখন মিডিয়ার যুগ। এখানে গরম গরম নিউজ না হলে চলে না। ছাত্রলীগের ভালো কাজ মিডিয়ায় স্থান পায়না।ছাত্রলীগ হাতে গুনা কয়েকটি খারাপ কাজ করেছে। মিডিয়া সেটাকে ব্যাপক আকারে প্রচার করেছে। কিন্তু ছাত্রলীগ অনেক ভালো কাজ করলেও মিডিয়া তা তুলে ধরছে না।

শনিবার সকালে রাজধানীর রেডিসন হোটেলে ‘ইয়ং বাংলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমরা সন্ত্রাস ও দুর্নীতি সহ্য করি না। বিভিন্ন অপকর্মের জন্য সারা দেশে অন্তত সাড়ে ৬ শতাধিক ছাত্রলীগ কর্মীকে জেলে দেয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরণের কাজ করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইয়ং বাংলার আহবায়ক নাহিম রাজ্জাকের সভাপত্তিত্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দক্ষ ও অভিজ্ঞ তরুণ পেশাজীবিরা এতে অংশ নেন।

জেএ