এ যেন ২০১৩ সালের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির  ঘটনার কার্বন কপি। প্রেক্ষাপট এক হলেও শুধু স্থান আর সময়ের পরিবর্তন। একবছর পর এবারো একই কাহিনীর পূনরাবৃত্তি! তবে এবার ব্যতিক্রম শুধু বালুর ট্রাকের সঙ্গে যোগ হয়েছে ইট পাথরের ট্রাক।

শনিবার রাত থেকে ‘অবরুদ্ধ’বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ের প্রধান ফটকের ঠিক সামনেই রোববার মধ্যরাতে আনা হয়েছে ৬টি ট্রাক।

যার মধ্যে ৪টি বালুভর্তি, ১টি ইট এবং অন্যটি পাথর ভর্তি। রোববার দিবাগত রাত ১২টার দিকে এগুলো কার্যালয়ের সামনে আনা হয়।

৫ জানুয়ারির নির্বাচনের আগে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর একইভাবে খালেদা জিয়ার বাসভবনের দু’পাশে ৬টি বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। এবার ইটের ট্রাক দিয়ে সেই পরিস্থিতি তৈরি করা হয়েছে।

ওই সময়ে গুলশানের ৭৯ নম্বর রোডের ১নম্বর বাড়ির বাসভনের সামনে আর এবার ৮৬ নম্বর বাড়ির ৬ নম্বর বাসার সামনে ট্রাকগুলো রাখা হলো।

৫ জানুয়ারি নয়াপল্টনে ‘গণহত্যা হত্যা’দিবস পালনের জন্য এখন পর্যন্ত প্রত্যয়ী বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনসভায় যোগ দিতে সোমবার বাসা থেকে বের হবে সিদ্ধান্তে অটল রয়েছেন।

এমএইচ/এমকে